মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

১৮৮৩ বোতল মাদকসহ এক যুবক আটক

সীমু দা
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
%E0%A7%A7%E0%A7%AE%E0%A7%AE%E0%A7%A9 %E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A4%E0%A6%B2 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%8F%E0%A6%95 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

সাতক্ষীরার শ্যামনগরে মাদকের বিরুদ্ধে বড় সাফল্য পেল র‌্যাব। উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর এলাকায় অভিযান চালিয়ে ১৮৮৩ বোতল বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। শনিবার (৪ঠা জুন) ভোর ৫টার দিকে হরিনগর বাজার সংলগ্ন খাদ্য গুদাম ও স্লুইজগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় দুটি ভ্যান তল্লাশি করে র‌্যাব সদস্যরা। তল্লাশির সময় ভ্যান দুটিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় বিপুল পরিমাণ ফেনসিডিল ও ভারতীয় ঔষধ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের আমজাদ শেখের ছেলে মুজিব শেখ ওরফে মজিদ শেখকে আটক করা হয়। অভিযানে যা উদ্ধার হয়েছে,স্কাফ ৯৪৩ বোতল,উইন কোরেক্স ৭১২ বোতল,ফেয়ার ডিল ২৮ বোতল,মোট মাদকদ্রব্য ১৮৮৩ বোতল। এছাড়া ভারতীয় ঔষধ ১৫৪ পাতা ও ভারতীয় বিড়ি ২ বস্তা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে র‌্যাবের কয়েকটি গাড়ি হরিনগর এলাকায় অবস্থান নেয়। এরপর তল্লাশি শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শফিউল পাটোয়ারী বলেন, “অভিযানের বিষয়টি আমরা জেনেছি। আটকৃত আসামি ও জব্দকৃত মালামাল প্রক্রিয়াধীন রয়েছে। থানায় হস্তান্তর শেষে মামলার প্রস্তুতি গ্রহণ করা হবে। মাদকবিরোধী এ অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। সীমান্তবর্তী এ উপজেলায় মাদকের রুট বন্ধে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাবের এক কর্মকর্তা।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By