বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

অভিবাসী-বিরোধী বিক্ষোভ দমনে দক্ষিণ আফ্রিকায় সেনা মোতায়েন

সীমু দা
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন
%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%80 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD %E0%A6%A6%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A3 %E0%A6%86%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A8

অভিবাসীবিরোধী বিক্ষোভ ক্রমেই সহিংস রূপ নেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ৩ হাজার ৪০৫ জন সেনা মোতায়েন করেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানান দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

অনিবন্ধিত বা নথিবিহীন অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবিতে গত কয়েক দিন ধরে দক্ষিণ আফ্রিকার কয়েকটি ডানপন্থি রাজনৈতিক সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব কর্মসূচি সহিংস হয়ে উঠেছে। বিক্ষোভের আড়ালে লুটপাট, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় পুলিশকে সহায়তা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।

শুক্রবার এ বিষয়ে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের স্পিকারের কাছে একটি চিঠি পাঠান প্রেসিডেন্ট রামাফোসা। চিঠিতে তিনি জানান, দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতেই সেনা মোতায়েন করা হয়েছে। এ কার্যক্রমের জন্য ৫ কোটি ৬০ লাখ র‌্যান্ড (প্রায় ৩৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার) বাজেট বরাদ্দ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাজধানী জোহানেসবার্গে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় অভিবাসীবিরোধী আন্দোলনকারীরা। শুরুতে কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও পরে তা সহিংসতায় রূপ নেয়। এ সময় শহরের বিভিন্ন দোকান ও সুপারশপে লুটপাটের ঘটনা ঘটে। সহিংসতা ও লুটপাটের অভিযোগে ওই দিন ৯ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে বৃহস্পতিবারের সমাবেশ শেষে অভিবাসী-বিরোধী আন্দোলনের সংগঠকরা জানিয়েছেন, এখন থেকে প্রতি বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি করবেন তারা।

প্রেসিডেন্টে দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আসন্ন বিক্ষোভ কর্মসূচিগুলোতে সম্ভাব্য সহিংসতা এড়াতেই সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র : রয়টার্স



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By