ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা উপলক্ষে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে ভোর থেকেই হাজারো শোকাহত মানুষের সমাগম ঘটেছে।
আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগেই বিশাল এই কমপ্লেক্সের প্রধান প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তেহরানে ছুটে আসেন।
জানাজা উপলক্ষে রাজধানীজুড়ে ব্যাপক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। ফলে অনেক মানুষকে কয়েক কিলোমিটার পথ হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভোরে মেট্রো স্টেশন খোলার অপেক্ষায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন অসংখ্য মানুষ। তারা গণপরিবহনে করে গ্র্যান্ড মোসাল্লায় পৌঁছে শেষ বিদায়ে অংশ নিতে চান।
ইরানি কর্তৃপক্ষের ধারণা, খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে লাখো মানুষের অংশগ্রহণ হতে পারে, যা দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ শোকসমাবেশে পরিণত হতে যাচ্ছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);