মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ

সীমু দা
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে গাজীপুরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলা ছাত্রদল।

শুক্রবার (০৩ জুলাই) বিকেলে গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন।

বিক্ষোভ মিছিলটি জয়দেবপুর থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, গাজীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, সদস্য সচিব এমারত হোসেন মুসুল্লি, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর সিকদার এবং যুগ্ম আহ্বায়ক আজিজুল সিনহা, রমজান আলী, রাকিবুল ইসলাম ও শরিফুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পিরুজালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরিফুল বাশার সজল, গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, সেতু, মাসুম, জুয়েল, রেজাউল, উপজেলা ছাত্রদলের সদস্য সুমন বর্মন, মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুষার মুসুল্লি, ছাত্রদল নেতা আরিফ ও পারভেজ এবং মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন কাজীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, গাজীপুর মহানগরের সদর মেট্রো থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর প্রতিবাদে জয়দেবপুর থানা এলাকায় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেছেন। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভিডিও ফুটেজসহ সংশ্লিষ্ট সব তথ্য-প্রমাণ যাচাই করে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বিদেশ থেকে দেশে ফেরার পর শুক্রবার দুপুরে গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

মিছিল শেষে নাসির মোড়ল বলেন, গাজীপুরের মাটিতে আজ আপনারা উপস্থিত হয়ে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, সে জন্য আমি আজীবন কৃতজ্ঞ। এই গাজীপুরের মাটিতে একটাই আইন চলবে—শেখ হাসিনা। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, জেল-জুলুমের ভয় দেখিয়েও লাভ নেই। আমরা শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা ফিরে আসবেন। আমরা রাজপথ ছাড়িনি।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By