মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

ভূরুঙ্গামারীতে ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লের চালান জব্দ, গ্রেফতার-১

সীমু দা
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
%E0%A6%AD%E0%A7%82%E0%A6%B0%E0%A7%81%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2 %E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8 %E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%9C%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A7%A7

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লের চালান জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকা থেকে এসব জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনের ডিসপ্লের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা। এঘটনায় পুলিশ সোহাগ মন্ডল (২১) নামের একজনকে গ্রেফতার করেছে। সোহাগ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার লুৎফর রহমানের ছেলে। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন শুক্রবার সকালে ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি গ্রাম চোরাচালানের অন্যতম রুট। এই রুট দিয়ে মোবাইল ফোন ডিসপ্লেগুলো অবৈধ ভাবে সীমান্ত পার করে ভূরুঙ্গামারীতে আনা হয়েছে।ডিসপ্লেগুলো ঢাকায় পাঠনো হতো। বাশঁজানি এলাকার চিহ্নিত চোরাকারবারি নুর ইসলাম ডিসপ্লেগুলো পাচার করে এনেছেন।

ভূরুঙ্গামারী সার্কেলের এএসপির সার্বিক নির্দেশনায় এসআই আলিউল ইসলাম বাসস্ট্যান্ড থেকে সন্দেহভাজন একজনকে এসব ডিসপ্লে সহ আটক করেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে মূলহোতা নুর ইসলামকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, পুলিশ ভূরুঙ্গামারী উপজেলাকে মাদক ও চোরাচালান মুক্ত করতে চায়। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশ সদা তৎপর রয়েছে। চোরাকারবারির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By