মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

সীমু দা
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
%E0%A6%9A%E0%A6%AE%E0%A6%95 %E0%A6%B0%E0%A7%87%E0%A6%96%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%A6%E0%A6%B2 %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে বেশ কয়েকটি চমক রয়েছে।

চোট কাটিয়ে ফিরলেও এই সিরিজে রাখা হয়নি অধিনায়ক লিটন দাসকে। একই সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকেও।

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট খেলতে পারেননি লিটন। যদিও দ্বিতীয় ওয়ানডে থেকে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। তবে ওয়ানডে সিরিজ শেষে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে না। এর আগে থেকেই জানা গিয়েছিল, লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)-এ অংশ নেওয়ার সুযোগ করে দিতেই তাকে এই সিরিজ থেকে ছুটি দেওয়া হয়েছে।

লিটনের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া সিরিজের মতো এবারও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। জাতীয় দলের অধিনায়ক হিসেবে এখনও নিজের প্রথম জয়ের অপেক্ষায় রয়েছেন তিনি।

বিশ্রামে থাকা তাসকিন আহমেদও এলপিএলে খেলবেন। অন্যদিকে, স্কোয়াডে জায়গা হয়নি অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারির।

তবে দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ওয়ানডে দলে ফেরার পর টি-টোয়েন্টি দলেও জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ব্যাটার ইয়াসির আলী চৌধুরীও।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে নিজের জায়গা ধরে রেখেছেন অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। ম্যাচগুলো হবে ১৫, ১৭ ও ১৯ জুলাই। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By