মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

সীমু দা
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%B2%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B6%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A6 %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%89%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%83%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A6%AC%E0%A6%B2 %E0%A6%9F%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%A8

যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করি স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গার চড়িয়া কালিবাড়ী ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। বুধবার বিকেলে সলঙ্গায় চড়িয়া কালিবাড়ি মাঠে শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

সমাজসেবক আলহাজ্ব আব্দুল হাই খানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ- সভাপতি খন্দকার শহিদুল ইসলাম মজনু, থানা জামায়াত ইসলামির আমির রাশেদুল ইসলাম শহিদ, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলীসহ উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

অতিথিরা তাদের বক্তব্যে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেন। তারা বলেন, এমন আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চড়িয়া কালিবাড়ী ইয়াং স্টার ক্লাবের সদস্যরা আরিফুল ইসলাম মোহাম্মাদ, শফিকুল ইসলাম শফি জানান, আন্তঃজেলা এই ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন জেলার ৮টি দল অংশ করবেন। টুর্নামেন্টের মাধ্যমে এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই তাদের মূল লক্ষ্য।

খেলাটি পরিচালনা ও সার্বিক সহযোগিতা করেন চড়িয়া কালীবাড়ি ইয়াং স্টার ক্লাবের সকল সদস্যবৃন্দ।

উদ্বোধনী খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি দেখা যায়।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By