বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

সুপারি বাগানের আড়ালে গাঁজা চাষ, চারটি গাছ জব্দ

সীমু দা
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9C%E0%A6%BE %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B7 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B %E0%A6%9C%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়ায় দুইটি পৃথক সুপারি বাগানে দীর্ঘদিন ধরে গোপনে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিনের নেতৃত্বে মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সুপারি বাগান থেকে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি বড় এবং প্রায় ২ ফুট উচ্চতার দুটি ছোট গাঁজা গাছ জব্দ করা হয়।

পুলিশ জানায়, গাঁজা গাছগুলো স্থানীয় মাদক ব্যবসায়ী মাজেদুল ইসলাম মঞ্জু চাষ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, মাজেদুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

তিনি সুপারি বাগানের আড়ালে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন এবং এলাকায় একজন চিহ্নিত মাদকাসক্ত হিসেবে পরিচিত। তবে অভিযানের সময় তিনি বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিম উদ্দিন জানান, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকা এবং প্রচুর সুপারি বাগান থাকায় কিছু মাদক কারবারি এসব বাগানে স্থানীয়ভাবে গাঁজার চাষ করে থাকে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By