বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

কাপুর পরিবারে প্রথমবারেই দশম শ্রেণি পাস শুধু রণবীর

সীমু দা
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:১৫ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%87 %E0%A6%A6%E0%A6%B6%E0%A6%AE %E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A3%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%B6%E0%A7%81%E0%A6%A7%E0%A7%81 %E0%A6%B0%E0%A6%A3%E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর অভিনয়ের পাশাপাশি তার রসবোধের জন্যও পরিচিত। এক সাক্ষাৎকারে নিজের শিক্ষাজীবন নিয়ে এমন একটি মজার ঘটনা শেয়ার করেছিলেন, যা দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে আলোচনার বিষয়। তার দাবি, কাপুর পরিবারের পুরুষ সদস্যদের মধ্যে তিনিই নাকি সবচেয়ে বেশি পড়াশোনা করেছেন।

জনপ্রিয় টক শো কফি উইথ করণ-এ রণবীর জানান, দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। সে সময় বাবা ঋষি কাপুর পরিচালিত আ অব লওট চলে চলচ্চিত্রের কাজে সহায়তা করছিলেন। অন্যদিকে, মা নীতু কাপুর স্কুল থেকে তার পরীক্ষার ফল সংগ্রহ করতে গিয়েছিলেন।

রণবীরের ভাষ্য অনুযায়ী, ফল প্রকাশের দিন তার বন্ধু আয়েশা ফোন করে নীতু কাপুরকে জানান যে তিনি ৫৪.৩ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। খবরটি শুনে নীতু কাপুর আনন্দে আত্মহারা হয়ে পড়েন।

অভিনেতা জানান, তার এই সাফল্য উদ্‌যাপন করতে পরিবারে বিশেষ পার্টির আয়োজন করা হয়েছিল। কারণ কাপুর পরিবারের ছেলেদের মধ্যে তিনিই প্রথম, যিনি একবারেই দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হন।

অনুষ্ঠানে সঞ্চালক করণ জোহর প্রশ্ন করেন, “কাপুর পরিবারের প্রথম ছেলে হিসেবে কি তুমিই একবারেই দশম শ্রেণির পরীক্ষা পাস করেছিলে?” জবাবে রণবীর হেসে বলেন, “হ্যাঁ। আমার জন্য বড় করে পার্টির আয়োজন করা হয়েছিল।

আমার ঠাকুরমার চোখেও আনন্দের অশ্রু এসেছিল। কারণ এর আগে কাপুর পরিবারের কোনো ছেলে একবারেই দশম শ্রেণির পরীক্ষায় পাস করতে পারেনি। তাই মজা করেই বলি, আমিই আমাদের পরিবারের সবচেয়ে শিক্ষিত সদস্য।”

উল্লেখ্য, খুব শিগগিরই সঞ্জয় লীলা বানশালির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র লাভ অ্যান্ড ওয়ার-এ আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে পর্দা ভাগ করবেন রণবীর কাপুর। পাশাপাশি নীতেশ তিওয়ারির উচ্চাভিলাষী প্রজেক্ট রামায়ণ-এ তাকে দেখা যাবে ভগবান রামের চরিত্রে।

চলচ্চিত্রটিতে সীতা চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী, রাবণের ভূমিকায় যশ, হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে। দুই পর্বে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিনেমার।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By