ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বুধবার (১ জুলাই) থেকে নতুন এই বিশেষ ব্যবস্থা কার্যকর হতে যাচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভিসা আবেদনকারীরা এখন থেকে আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় বা টাইম স্লট নির্বাচন করতে পারবেন না। এর পরিবর্তে, আবেদন জমা দেওয়ার সময় স্বয়ংক্রিয় বা অটোমেটিক পদ্ধতিতে খালি থাকা একটি সময় আবেদনকারীর জন্য নির্দিষ্ট করে দেবে সিস্টেম।
আইভ্যাক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ জুলাই থেকে বাংলাদেশের সব কটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সব ধরনের ভিসার ক্ষেত্রে এই নতুন টাইম-স্লটভিত্তিক আবেদন জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রতিটি আইভ্যাকের দৈনিক আবেদন গ্রহণের সুনির্দিষ্ট সক্ষমতার ওপর ভিত্তি করে সিস্টেম ক্রমানুসারে আবেদনকারীদের জন্য সময় নির্ধারণ করে দেবে। এর ফলে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার সময় আবেদনকারীদের আলাদা করে আর কোনো টাইম স্লট পছন্দ করতে হবে না।
ভিসা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ নির্বিঘ্নে ও সঠিক সময়ে সম্পন্ন করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ কপিতে উল্লেখিত নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাকে উপস্থিত থাকার জন্য বিশেষ পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
রোহান/সা.এ.
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);