শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

বগুড়ার শেরপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সীমু দা
সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%83%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%A3 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%82%E0%A6%9A%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A8

সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের ধারাবাহিকতায় বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি, সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় উপজেলার খামারকান্দি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, ঝাজর পঞ্চশক্তি উচ্চ বিদ্যালয় ও খামারকান্দি বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে পৃথকভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘সবুজ পৃথিবী গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিকেলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে এক সংক্ষিপ্ত সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। তিনি তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিকের উচিত অন্তত দুটি করে গাছ লাগানো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু। তিনি যুবসমাজকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিতছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি কায়কোবাদ সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, ঝাজর পঞ্চশক্তি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজি কমিটির সভাপতি আমিনুল ইসলাম, খামারকান্দি বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এবিএম মমিনুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা জুলফিকার আলী, অব্দুস সালাম, হান্নান মাষ্টার, আমিনুল ইসলাম, ছাত্রদল নেতা বুলবুল আহম্মেদ, আশরাফুল আলম সোহেরল, বাবুল সরকার, আছিফ, রাসেল, স্বেচ্ছা সেবক দল নেতা রবিউল, সোহেল রানা। শিক্ষক লিটন, খামারকান্দি বালিকা দাখিল মাদ্রাসার সুপার বাকি বিল্লাহ, শিক্ষক শহিদুল ইসলাম, আবু হাসান, সজিবসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সেমিনার শেষে অতিথিরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঠ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By