রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

‘কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চালাই’

সীমু দা
সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%95%E0%A7%81%E0%A6%9A%E0%A6%BF %E0%A6%95%E0%A7%81%E0%A6%9A%E0%A6%BF %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%90%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87

জাতীয় সংসদকে কার্যকর রাখতে সরকারি ও বিরোধী—উভয় দলের সমান গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একটি যানবাহন যেমন দুটি টায়ার ছাড়া চলতে পারে না, তেমনি সংসদও সরকার ও বিরোধী দল—এই দুই শক্তির সমন্বয়েই কার্যকরভাবে পরিচালিত হয়।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘যানবাহন চালাতে হলে অন্তত দুটি টায়ার লাগে। এই সংসদেরও দুটি টায়ার—একটি সরকারি দল, অন্যটি বিরোধী দল। যেকোনো একটি টায়ার অকেজো হয়ে গেলে পুরো যানবাহনই অচল হয়ে পড়ে।’

সরকারি দলের সদস্যদের বক্তব্যের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, প্রায় প্রতিটি বক্তার বক্তব্যে একটি প্রবণতা লক্ষ্য করা যায়। তারা আগে কঠোর সমালোচনা করেন, পরে আবার ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, ‘আগে কুচি কুচি করে কাটার কথা বলা হয়, তারপর বলা হয় এগুলো ছেড়ে দিয়ে সবাই মিলে দেশ চালাতে। আমি বলব, সেই কুচি কুচি করার যন্ত্রটাই আমরা ফেলে দিই। বরং সুন্দর ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে দেশ পরিচালনা করি।’

সংসদ সদস্যদের সংযত ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে এই সংসদ গঠিত হয়েছে। এটি মজলুম মানুষের সংসদ। তাই এমন কোনো আচরণ করা উচিত নয়, যা দেশবাসীকে কষ্ট দেয়। এই সংসদ জাতিকে স্বপ্ন দেখাবে, ঐক্যবদ্ধ করবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার পথ দেখাবে।’

সরকার ও বিরোধী দলের পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, একসময় সংসদে উপস্থিত অধিকাংশ সদস্য একই পাশে বসতেন। এখন তারা দুই অংশে বিভক্ত নন, বরং দুটি পরিপূরক ভূমিকায় রয়েছেন। তিনি বলেন, ‘দুটি টায়ারের যেকোনো একটিতে যদি পেরেক মারা হয় বা সেটিকে অকার্যকর করে দেওয়া হয়, তাহলে পুরো যানবাহনই চলবে না। তাই উভয় পক্ষেরই দায়িত্ব সংসদকে সচল রাখা।’

বক্তব্যের শেষদিকে সংসদে ব্যক্তিপূজার সংস্কৃতির সমালোচনা করেন জামায়াতের আমির। তিনি বলেন, অতীতে সংসদে ব্যক্তিকে তোষামোদ করতে গান, কবিতা ও অতিরঞ্জিত প্রশংসা করা হয়েছে, যা জনগণের করের অর্থ ব্যয়ে পরিচালিত সংসদের জন্য কাম্য নয়। তিনি আরও বলেন, ‘আমরা নবীন সদস্যরা প্রবীণদের কাছ থেকে শিখতে চাই, তবে ভালো বিষয়গুলোই শিখতে চাই; খারাপ চর্চাগুলো নয়।’

জামায়াত আমির সংসদে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জেনারেল এম এ জি ওসমানী, আ স ম আবদুর রবসহ সব শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By