মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ময়মনসিংহে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী গুরুত্বপূর্ণ সভা ও কর্মশালা অনুষ্ঠিত

সীমু দা
সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B9%E0%A7%87 %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%80 %E0%A6%97%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3 %E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE

ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯:৩০ মিনিটে অনুষ্ঠিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি সভায় জেলার মোবাইল কোর্ট পরিচালনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জনস্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সকাল ১০:০০টায় অনুষ্ঠিত জেলা ভূমি বরাদ্দ কমিটির সভায় মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের জন্য ভূমি বরাদ্দ সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সকাল ১১:০০টায় জেলা মাসিক রাজস্ব সম্মেলনে জেলার রাজস্ব আদায়ের অগ্রগতি, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন, আধুনিক ভূমি ব্যবস্থাপনা এবং সেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

এরপর ‘সরকারি সম্পত্তি রক্ষায় করণীয়’ শীর্ষক সভায় সরকারি সম্পত্তির সুরক্ষা, সংরক্ষণ ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন কৌশল এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুপুর ১২:৩০ মিনিটে ভূমি অটোমেশন প্রকল্পের পরিবীক্ষণ কমিটির সভায় প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন, অগ্রগতি এবং তদারকি কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিকেল ৩:০০টায় জেলা কৃষি ঋণ কমিটির সভায় কৃষি ঋণ বিতরণ, আদায় এবং কৃষকদের সহজে ঋণপ্রাপ্তি নিশ্চিত করার বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

দিনের শেষ পর্বে বিকেল ৪:০০টায় Governance Performance Monitoring System (GPMS) বা সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সরকারি দপ্তরসমূহের কর্মসম্পাদনের মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং কার্যকর মনিটরিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। দিনব্যাপী এসব সভা ও কর্মশালার মাধ্যমে জেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক, সেবামূলক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করা হয়।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By