মৌলভীবাজার জেলার জুড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, ভবিষ্যতে যদি বাংলাদেশে ফ্যাসিবাদী কোনো ব্যবস্থা আসতে চায়, তবে তার বিরুদ্ধে আবারও আমরা রাজপথে নামব।
তিনি বলেন, “খুনি শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলাব। আওয়ামী লীগের বিষয়ে কোনো নয়ছয় নেই। যারাই আওয়ামী লীগকে প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধে আমাদের শক্তিশালী লড়াই হবে।” তিনি রবিবার (২৭ জুন) দুপুরে জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে এক পথসভায় এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, “খুনি রাষ্ট্র ভারতের বিএসএফ বাহিনী বাংলাদেশে পুশ-ইনের মতো নেক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার সীমান্ত দিয়ে বিএসএফ ভারতের নাগরিকদের বাংলাদেশি নাগরিক আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে। আপনারা বিজিবির সঙ্গে সীমান্ত পাহারা দেবেন যাতে ভারত কোনোভাবেই তাদের নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করাতে না পারে।”
পথসভায় এনসিপি নেতা আব্দুল মালিক সাচ্চু, প্রীতম দাস, আফজাল হোসেন ও আমির হামজাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
রোহান/সা.এ.
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);