রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

বরগুনায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-চারা-সার ও কৃষি উপকরণ বিতরণ

সীমু দা
রবিবার, ২৮ জুন, ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9D%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%80%E0%A6%9C %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%93 %E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%BF %E0%A6%89%E0%A6%AA%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3

কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের প্রণোদনা দিতে বরগুনায় কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ জুন) সকাল ১১টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনা সদর-এর আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “কৃষিই বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। কৃষকদের আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি সম্ভব। সরকার কৃষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সবাইকে আবাদযোগ্য জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “শুধু খাদ্যশস্য নয়, ফলদ, বনজ ও ঔষধি গাছের চাষ বাড়াতে হবে। এতে যেমন পরিবেশ রক্ষা হবে, তেমনি কৃষকের আয়ও বৃদ্ধি পাবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ আজিজ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মৃণাল কান্তি বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।

এ সময় কৃষকদের মাঝে আমন ধানের বীজ, হাইব্রিড মরিচের বীজ, বিভিন্ন জাতের সবজির বীজ, সার এবং নারিকেল, আম, লেবুসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। কৃষকরা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, এ ধরনের সহায়তা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By