রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

বরিশালে মহাসড়ক অবরোধ করে সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ

সীমু দা
রবিবার, ২৮ জুন, ২০২৬, ২:৫০ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%95 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD

বকেয়া মজুরি-ভাতা পরিশোধ, সার্ভিস বেনিফিট নিশ্চিতকরণ এবং কারখানা বিক্রি হলে শ্রমিকদের চাকরির নিরাপত্তাসহ কারখানা হস্তান্তরের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ করেছেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।

রবিবার (২৮ জুন) সকাল ১০টায় কারখানার গ্যাস টার্বাইন এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রূপাতলী গোলচত্বর প্রদক্ষিণ করে সেখানে গিয়ে শেষ হয়। পরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শ্রমিকরা রূপাতলী গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। কর্মসূচিতে তিন শতাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা অবিলম্বে দুই মাসের বকেয়া মজুরি, ওভারটাইম, নাইট বিল, সার্ভিস বেনিফিট পরিশোধ এবং কারখানা বিক্রি হলে শ্রমিকদের চাকরির নিশ্চয়তা দিয়ে কারখানা হস্তান্তরের দাবি জানান। তাদের হাতে থাকা বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে এসব দাবির প্রতিফলন দেখা যায়।

সমাবেশে সভাপতিত্ব করেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (রেজি নং বরিশাল-৫৪) সভাপতি সেলিম সর্দার।

এসময় বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বাসদ জেলা শাখার সদস্য গাজী মো. বেল্লাল হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক খুকুমনি, মেডিমেট ফার্মাসিউটিক্যালস শ্রমিক ইউনিয়নের সভাপতি সোনিয়া আক্তার, অলিম্পিক সিমেন্ট শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. পাভেল হাওলাদার এবং গ্লোবাল ক্যাপসুল শ্রমিক ইউনিয়নের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত।

বক্তারা বলেন, কারখানা বন্ধের নোটিশ জারির পর গত ১৮ দিন ধরে শ্রমিক-কর্মচারীরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দুই মাসের বকেয়া পাওনা পরিশোধ না হওয়ায় অনেক শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। একই সঙ্গে সার্ভিস বেনিফিট পরিশোধ এবং কারখানা বিক্রি হলে চাকরির নিরাপত্তা নিয়েও কোনো স্পষ্ট নিশ্চয়তা দেওয়া হয়নি।

তারা জানান, আগামী ৩০ জুন জেলা প্রশাসকের উদ্যোগে অনুষ্ঠিতব্য ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকদের সব দাবি বাস্তবায়নে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৩০ জুনের বৈঠকে বকেয়া পাওনা পরিশোধ ও চাকরির নিরাপত্তা নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। প্রয়োজনে জেলার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের সঙ্গে নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By