রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

নিরসনে মন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সাংসদ

সীমু দা
রবিবার, ২৮ জুন, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%AA %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B8%E0%A6%A6

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) নির্বাচনী এলাকায় চলমান তীব্র বিদ্যুৎ সংকট ও ভয়াবহ লোডশেডিং নিরসনের দাবিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে জরুরি আবেদন জানিয়েছেন স্থানীয় সাংসদ মো. রবিউল আউয়াল লাভলু। গত শনিবার (২৭ জুন) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এই লিখিত আবেদনটি পেশ করা হয়। চিঠিতে এমপি লাভলু তাঁর নির্বাচনী এলাকার প্রায় দুই লাখ গ্রাহকের চরম ভোগান্তির চিত্র তুলে ধরে জোনাল অফিসগুলোতে চাহিদার আনুপাতিক হারে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

চাহিদা ও সরবরাহের বিশাল ঘাটতি:
সংসদ সদস্যের চিঠিতে স্থানীয় বিদ্যুৎ জোনাল অফিসের বরাত দিয়ে নাগরপুর ও দেলদুয়ার উপজেলার বিদ্যুৎ পরিস্থিতির একটি চিত্র তুলে ধরা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই দুই উপজেলায় মোট গ্রাহক সংখ্যা প্রায় ২ লক্ষ হলেও দৈনিক বিদ্যুৎ সরবরাহ চাহিদার তুলনায় অর্ধেকেরও কম।

নাগরপুর উপজেলা: এই উপজেলায় প্রায় ১ লক্ষ ১০ হাজার গ্রাহকের বিপরীতে প্রতিদিনের বিদ্যুৎ চাহিদা ২৫ মেগাওয়াট। অথচ সরবরাহ করা হচ্ছে মাত্র ৯ থেকে ১০ মেগাওয়াট।

দেলদুয়ার উপজেলা: প্রায় ৯০ হাজার গ্রাহক অধ্যুষিত এই উপজেলায় দৈনিক চাহিদা ২২ মেগাওয়াট হলেও মিলছে মাত্র ৯ মেগাওয়াট বিদ্যুৎ।

জনজীবন বিপর্যস্ত, অর্থনৈতিক ক্ষতির মুখে দুই উপজেলা:
আবেদনে সাংসদ উল্লেখ করেন, চলতি তীব্র গরমে দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর জরুরি চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। একই সাথে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে এলাকার গ্রামীণ অর্থনীতি। নিয়মিত বিদ্যুৎ না থাকায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও ক্ষুদ্র শিল্পকারখানাগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এছাড়াও সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় কৃষিখাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

আশু পদক্ষেপের দাবি:
সংসদ সদস্য মো. রবিউল আউয়াল লাভলু চিঠিতে উল্লেখ করেন, প্রয়োজনীয় চাহিদার তুলনায় অর্ধেক বা তারও কম বিদ্যুৎ সরবরাহের কারণে সামগ্রিক অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এই গণভোগান্তি লাঘবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর আশু হস্তক্ষেপ ও বিশেষ বরাদ্দের মাধ্যমে দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার জোর দাবি জানানো হয়েছে। টাঙ্গাইল-৬ আসনের এমপি মো. রবিউল আউয়াল লাভলুর এই উদ্যোগের পর এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা দ্রুত সুফলের আশায় বুক বাঁধছেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By