রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

কোনো ধর্ম বিশৃঙ্খলা চায় না, শান্তি চায়: এমপি কামরুল

সীমু দা
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8B %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%83%E0%A6%99%E0%A7%8D%E0%A6%96%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%95%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2

কোনো ধর্মই বিশৃঙ্খলা চায় না,শান্তি চায় আর আমরা সবাই শান্তিতে মিলে মিশে থাকবো,বিগত দিন গুলোর মত আর কোনো বিভেদ না রাখার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি আরও বলেন,একটু চক্র বাংলাদেশে সম্প্রতির যে সুন্দর নিদর্শন আছে তা নষ্ট করতে চেষ্টা করছে তা কোনো ভাবে হতে দেয়া যাবে না,হতে দিবো না আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে।

তিনি শুক্রবার(২৬ জুন) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামে প্রিন্স রায় দ্বীপ্তের বসতবাড়ি ও মন্দির ভাংচুর করার ঘটনা স্থল পরিদর্শন করে সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় সভা করে সকলের উদ্দেশ্য কথা গুলো বলেন।

তিনি আরও বলেন,আমাদের ধর্ম কখনোই অন্যকে ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করুক বলে না। দ্বীপ্ত ভুল করেছে তার ভুলের জন্য সবাইকে দোষারুপ করা যাবে না। এই ঘটনাটি মন থেকে মুছে ফেলতে হবে,আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। আমরা মিলে মিশে এক সাথে ছিলাম আর আগামীতেও থাকবো সকল বেধাবেদ ভুলে।

এ সময় তিনি দ্বীপ্ত রায়ের মাকে জানান আগামী এক সাপ্তাহের মধ্যে বসতঘর মেরামত করে দেয়া হবে। এবং কোনো সমস্যা হলে বর্তমান সরকার সহ প্রশাসন তাদের সাথে আছে। আর যারা অপ্রতিকর ঘটনার সাথে জড়িত তাদেরকেও আইনের আওতায় আনা হবে। আর হিন্দু সম্প্রদায়ের সবাই সর্তক ও সজাগ থাকবেন যেন আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রতি নষ্ট করতে কেউই না পারে।

এসময় সুনামগঞ্জ পুলিশ সুপার জাকির হোসেন,উপজেলা নিবার্হী কর্মকর্তা মেহেদী হাসান মানিক,তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া,যুগ্ম আহবায়ক জুনাব আলী,মেহেদী হাসান উজ্জ্বলসহ স্থানীয় বিএনপি নেতা কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। পরে এমপি কামরুজ্জামান কামরুল বাদাঘাট বাজার জামে মসজিদের সামনে আলেম,ধর্মীয় নেতা, ইমামদের সাথে আয়োজিত সভায় যোগ দেন।

উল্লেখ্য,মঙ্গলবার (২৩ জুন) দুপুরের দিকে দ্বীপ্ত রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার নিজের আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ সাঃ কে কটুক্তি করে পোস্ট ও কমেন্টস করে। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিকেলে সাড়ে ৫ টার দিকে উপজেলা বাদাঘাট বাজার থেকে অভিযোক্ত দ্বীপ্ত রায়কে আটক করে তাহিরপুর থানা পুলিশ। দ্বীপ্ত রায় (২২) উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিখিল রায়ের ছেলে ও বাদাঘাট সরকারী ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র। এদিকে,ওই যুবকের ফাঁসির দাবিতে উত্তেজিত ছাত্র জনতা সহ সর্বমহলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। মঙ্গলবার দিন গত রাত সাড়ে ১২ টায়( বুধবার রাতে) তার বিরুদ্ধে পেনাল কোড ২৯৫ তৎসহ সাইবার সুরক্ষা আইন ২৬ ধারা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে সকালে আদালতে পাঠানো হলে আদালত দ্বীপ্তকে জেল হাজতে পাঠায়।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By