মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

পঞ্চগড়ে ১ লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

সীমু দা
বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A7%A7 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96 %E0%A7%AD%E0%A7%A7 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%95%E0%A7%87 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B %E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%8F %E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B2

পঞ্চগড় প্রতিনিধি আগামী ২৮ শে জুন পঞ্চগড়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এক লাখ ৭১ হাজার ৭৯৩ জন শিশুকে একটি করে নীল ও লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু ১৯ হাজার ৭৯৩ জন এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৫১ হাজার ৬১৭ জন। বুধবার বিকেলে পঞ্চগড় সিভিল সার্জনের সম্মেলনে কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজিত সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিভিল সার্জন ডা মিজানুর রহমান।

এসময় তিনি বলেন, জেলার সদর উপজেলায় মোট ৩৯ হাজার ১৩০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু পাঁচ হাজার ৬৩ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৩৪ হাজার ৬৭ জন। বোদা উপজেলায় মোট ৪৬ হাজার ৬০০ জন শিশু। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু চার হাজার ৬০০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৪২ হাজার জন। তেঁতুলিয়া উপজেলায় মোট ২২ হাজার ৫০০ জন শিশু। এর মধ্যে, ৬-১১ মাস বয়সী শিশু তিন হাজার জন এবং ১২-৫৯ মাস বয়সী ১৯ হাজার ৫০০ জন। আটোয়ারী উপজেলায় মোট ১৮ হাজার ৯০০ জন শিশু। এর মধ্যে, ৬-১১ মাস বয়সী শিশু এক হাজার ৯০০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ১৭ হাজার জন। দেবীগঞ্জ উপজেলায় মোট ৩৭ হাজার ৫০০ জন শিশু। এর মধ্যে, ৬-১১ মাস বয়সী শিশু চার হাজার ৫০০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৩৩ হাজার জন এবং পঞ্চগড় পৌরসভায় মোট ৬ হাজার ৭৮০ ৬-১১ মাস বয়সী শিশু ৭৩০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ছয় হাজার ৫০ জন।

জেলার এক হাজার ৭৭ টি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীর পাশাপাশি দুইজন করে মোট দুই হাজার ১৫৪ জন সেচ্ছাসেবক থাকবেন। এর মধ্যে সদর উপজেলায় ২৪১ টি কেন্দ্রে ৪৮২ জন, আটোয়ারী উপজেলায় ১৪৫ টি কেন্দ্রে ২৯০ জন, বোদা উপজেলায় ২৪১ টি কেন্দ্রে ৪৮২ জন, তেঁতুলিয়া উপজেলায় ১৬৯ টি কেন্দ্রে ৩৩৮ জন, দেবীগঞ্জ উপজেলায় ২৪১ টি কেন্দ্রে ৪৮২ জন এবং পঞ্চগড় পৌরসভায় ৪০টি কেন্দ্রে ৮০ জন।

এছাড়া, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে কোন অসুস্থ শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে না বলে জানানো হয়। তবে কান্নারত কোন বাচ্চাকে জোর করে ভিটামিন এ ক্যাপসুল না খাওয়ানোর আহ্বান জানানো হয়।

ভিটামিন এ ক্যাপসুল রাতকাটা রোগ দূর করা সহ শিশুর শরীরে ভিটামিন এ এর ঘাটতি পূরণ করে শরীর গঠনে ভূমিকা পালন করে।

এসময় প্রজেক্টরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের নানা বিষয় তুলে ধরেন পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক জান্নাতুন ফেরদৌস নিতু।

সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার সহ জেলায় বিভিন্ন গণমাধ্যম কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By