মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

নতুন মামলায় গ্রেপ্তার মমতাজ, আদালত চত্বরে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

সীমু দা
বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%9C %E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4 %E0%A6%9A%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E2%80%98%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC

সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর এলাকায় মোক্তার হোসেনকে গুলিবিদ্ধ করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক।

শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করে, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং আন্দোলন চলাকালে তিনি তৎকালীন সরকারের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তদন্তে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলেও আদালতকে জানানো হয়।

অন্যদিকে, মমতাজের আইনজীবীরা গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করে বলেন, মামলার ঘটনায় তার সম্পৃক্ততার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। তারা দাবি করেন, একই দিনে দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া তিনি ইতোমধ্যে বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে জামিনও পেয়েছেন বলে উল্লেখ করেন আইনজীবীরা।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত মমতাজকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে আদালত থেকে বের করে নেওয়ার সময় এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দেন মমতাজ। হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় তাকে আদালত প্রাঙ্গণ থেকে নামানোর সময় উপস্থিত কয়েকজন কৌতূহলী ব্যক্তি জানতে চান, ‘কে উনি?’ জবাবে মমতাজ নিজেই তার জনপ্রিয় গান ‘বুকটা ফাইট্টা যায়’ গেয়ে ওঠেন। পরে উপস্থিত আরও কয়েকজনকে গানটির অংশ গাইতে দেখা যায়। ঘটনাটি মুহূর্তেই আদালত প্রাঙ্গণে আলোচনার বিষয় হয়ে ওঠে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুরের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস সড়ক এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন মোক্তার হোসেন। চিকিৎসা শেষে তিনি হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে জয়ী হন তিনি। তবে ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হওয়ার পর রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে কম দেখা যায়। গত বছরের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By