ঢাকার সাভার-আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবস্থান নেন তারা। পরে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নেতৃত্বে নবীনগরের জয় রেস্তোরাঁর সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে শতাধিক মোটরসাইকেলের একটি বহর নিয়ে নেতাকর্মীরা নবীনগর থেকে সাভারের পাকিজা মোড় হয়ে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকা প্রদক্ষিণ করেন। পরে শোডাউনটি নির্ধারিত স্থানে এসে শেষ হয়।
এসময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জনি দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক ঈসমাইল হাবীবের নেতৃত্বে আরেকটি মোটরসাইকেল শোডাউন সকাল থেকে আশুলিয়ার বাইপাইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের শোডাউনের সঙ্গে যুক্ত হন।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন,আওয়ামী লীগ মিথ্যা উন্নয়নের নামে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। শিক্ষা, শিল্প ও অর্থনীতি খাতকে ভঙ্গুর করে দেশের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।
তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট বা কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করা হলে তা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);