সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার ইরানের অর্থ ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে, না হলে কেউ ডলারে বিনিয়োগ করবে না: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এলএনজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

সীমু দা
সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
%E0%A6%8F%E0%A6%B2%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%BF %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AD%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B9 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%AB%E0%A7%AA %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%96%E0%A7%8B%E0%A6%81%E0%A6%9C %E0%A7%A7%E0%A7%AE

কাতারের প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি কারখানায় বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং আরও ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাস লাফান শিল্পনগরীর বারজান কারখানায় একটি ‘অভ্যন্তরীণ বিস্ফোরণ’ ঘটে। নিখোঁজদের উদ্ধারে কাতার ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ গ্রুপকে মোতায়েন করা হয়েছে। খবর আল জাজিরার। 

কর্তৃপক্ষ জানিয়েছে, একটি কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। এর আগে জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের পর গ্যাস লিক বা জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

কাতারএনার্জি জানায়, বিস্ফোরণের পরপরই জরুরি সাড়া প্রদানকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজধানী দোহার প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানি কেন্দ্র। এখান থেকে বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ করা হয়।

গত মার্চে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এই শিল্পাঞ্চল উল্লেখযোগ্য ক্ষতির শিকার হয়েছিল বলে কাতার সরকার জানিয়েছিল। ওই হামলার পর কাতারএনার্জি কয়েকটি সরবরাহ চুক্তিতে ‘ফোর্স মাজিউর’ ঘোষণা করে, যার প্রভাব পড়ে ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া ও চীনের গ্রাহকদের ওপর।

সূত্র: আল-জাজিরা



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By