রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ
ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার ইরানের অর্থ ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে, না হলে কেউ ডলারে বিনিয়োগ করবে না: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ঝিনাইগাতীতে অংশীদারদের ২ লক্ষাধিক টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ

সীমু দা
রবিবার, ২১ জুন, ২০২৬, ৮:২০ অপরাহ্ন
%E0%A6%9D%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%85%E0%A6%82%E0%A6%B6%E0%A7%80%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A7%A8 %E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B %E0%A6%95%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় রাস্তার পাশে রোপিত ঝড়ের সময় ভেঙে পরা গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় অংশীদারদের প্রায় দুই লক্ষাধিক টাকার গাছ কেটে নেওয়ার এমন অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে। এ নিয়ে রোববার (২১ জুন) গাছের অংশীদার ও এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ২০ বছর পুর্বে বিদেশী একটি সংস্থা ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও থেকে কালাকুড়া কদমতলী রাস্তার দুই পাশে অংশীদারীত্বের ভিত্তিতে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে আকাশমনি বৃক্ষ রোপন করে। নিয়মানুযায়ী গাছগুলো কাটার উপযুক্ত সময় হলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গাছগুলো নিলামে বিক্রি করে শতকরা ৪০ ভাগ অংশীদার ও ৪০ ভাগ রাস্তার পাশের জমির মালিক পাবে এবং বাকি ২০ ভাগ টাকা ইউনিয়ন পরিষদের সরকারি কোষাগারে জমা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, গাত প্রায় এক মাস পুর্বে কালবৈশাখী ঝড়ে গৌরিপুর ইউনিয়নের কালাকুড়া এলাকায় প্রায় অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির মুল্যবান গাছ উপরে পরে। নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদ বা প্রশাসনের পক্ষ থেকে গাছগুলো সংরক্ষণের কথা থাকলেও পরিষদের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।

অভিযোগে প্রকাশ, কালাকুড়া গ্রামের বিএনপিকর্মী মামুনের নেতৃত্বে ৫/৬ জন মিলে গাছগুলো বিক্রির উদ্যেশ্যে তাদের বাড়ির সামনে কাজগুলো স্তুপ করে রেখেছেন। ওই কাঠের বাজার মুল্য প্রায় দুই লক্ষাধিক টাকা হবে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বর্তমানে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এদিকে, চুক্তি ভঙ্গ করে গাছ কাটার অভিযোগ তুলে ওই এলাকার কালাকুড়া গ্রামের অংশীদার আবু রায়হান ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গাছ কাটার বিষয়ে জানতে চাইলে বিএনপিকর্মী মামুন মিয়া পাশ কেটে যান।

সংশ্লিষ্ট গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ জানান, গাছগুলো কাটার বিষয়টি তিনি জেনেছেন। তবে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো, আল আমীন জানান, তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By