রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ
ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার ইরানের অর্থ ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে, না হলে কেউ ডলারে বিনিয়োগ করবে না: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

সীমু দা
রবিবার, ২১ জুন, ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%93 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8 %E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%93 %E0%A7%AA%E0%A7%AC

স্মার্টফোন ব্র্যান্ড হেলিও উদ্বোধন করলো নতুন স্মার্টফোন হেলিও ৪৬। চোখ ধাঁধানো পারফরম্যান্স, প্রাণবন্ত ডিসপ্লে এবং আধুনিক ক্যামেরা প্রযুক্তি নিয়ে সাশ্রয়ী দামে বাজারে আসা হেলিও ৪৬ বাংলাদেশের ক্রেতাদের চাহিদা পূরণ করতে সক্ষম বলে মনে করছেন প্রযুক্তিপ্রেমীরা। তাঁদের মতে হেলিও ৪৬ প্রমান করে দিবে প্রিমিয়াম অভিজ্ঞতা মানেই বাড়তি খরচ নয়।

রবিবার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হেলিও ৪৬ এ আছে ল্যাটেস্ট এ্যান্ড্রোয়েড ১৬ অপারেটিং সিস্টেম যার কারনে ব্যবহারকারিরা পাবেন গুগলের অত্যাধুনিক সব ফিচার এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেইস। এছাড়াও এ্যান্ড্রোয়েড ১৬ এ গ্রাহকরা উপভোগ করতে পারবেন হাই পারফরম্যান্স, এ্যাপ ওপেনিং এবং অত্যাধুনিক কাস্টমাইজেশন অপশন।

হেলিও ৪৬ সম্পর্কে এর হেড অফ সেলস মোহাম্মদ আবু সায়েম জানান ‘স্মার্টফোন শুধু একটি ডিভাইস নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ। হেলিও ৪৬ সেই অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যেখানে পারফরম্যান্স এর পাশাপাশি প্রিমিয়াম ডিজাইনের মিশ্রণ ঘটেছে।’

এই স্মার্টফোনটিতে আছে- ৬.৬৭ ইঞ্চির HD+ (720×1600) পাঞ্চ-হোল ১২০Hz IPS ডিসপ্লে, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজ গুলো খুব ভালো ভাবেই সামাল দিতে পারবে কোন ধরনের ডিসপ্লে ল্যাগিং ছাড়া। এছাড়াও বড় ডিসপ্লে হওয়ার সুবাদে ভিয়্যুয়িং এংগেল ছাড়াও অনলাইনে ক্লাস করা, মাল্টিমিডিয়া কনজাম্পশন এবং গেম খেলার সময় পাওয়া যাবে ইমসারসিভ এক্সপেরিয়েন্স।

১২০হার্জ রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং হবে আরও সাবলীল এবং ভিজ্যুয়াল পারফরম্যান্স থাকবে ল্যাগ-ফ্রি। অন্যদিকে, পাঞ্চ-হোল ডিজাইন স্ক্রিনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছে যা ফোনটির আরো আধুনিক একটি লুক দিচ্ছে। এছাড়াও ম্যাট ফিনিশ ডিজাইন হওয়ার কারনে ফোনটি হাতে নিয়েও একটি প্রিমিয়াম ফিল পাওয়া যায়। এবং বৃষ্টি বা ধুলো বালি থেকে রক্ষা পেতে স্মার্টফোনটিতে আছে আইপি ৬৪ এর রেটিং।

চিপসেট হিসেবে স্মার্টফোনটিতে আছে মিডিয়াটেকের ১২ ন্যানোমিটার প্রিমিয়াম চিপসেট হেলিও জি৮১ এবং প্রসেসরে আছে ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। এই ডায়নামিক ডুও আপনাকে দিবে মাল্টিটাস্কিং, স্মুথ এ্যাপ ট্রানজিশন এবং ভারী গেমস খেলার সুপার ফাস্ট ইউজার এক্সপেরিয়েন্স। তাছাড়াও মাল্টিটাস্কিং এবং হাই পারফরম্যান্স এনশিওর করার জন্য এই ফোনে আছে ৬ জিবি র‍্যাম। এছাড়াও মেমোরী ফিউশনের মাধ্যমেও র‍্যাম বাড়ানো যাবে ৬জিবি পর্যন্ত। ১২৮ জিবি রম দিবে অনেক বেশী এ্যাপ এবং ছবি বা ভিডিও স্টোর করার ব্যবস্থা।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য, হেলিও ৪৬ নিয়ে এসেছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটাপ যার এ্যাপারচার f/1.৪। ডিএসএলআর মানের ছবি তোলা যাবে হেলিও ৪৬ এর এই ক্যামেরা দিয়ে। ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে তোলা যাবে নিখুঁত সব সেলফি এবং ভিডিও কলও হবে অত্যন্ত মসৃণ।

৬০০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে, যা সারাদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করা যাবে। ব্যবহারকারী যাই করুক না কেন, এই ব্যাটারি ব্যবহারকারীর লাইফস্টাইলের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম। এ ছাড়া দ্রুত চার্জ করার জন্য হ্যান্ডসেট টির সাথে থাকছে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত চার্জার যার মাধ্যমে দ্রুতই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে।

হেলিও ৪৬ ফোনটিতে রয়েছে- 4G/3G/2G, Wi-Fi, GPS এবং OTG ব্যবহার করার সুবিধা। নিরাপত্তার কথা আসলে এই ফোনটিতে আছে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যা দ্রুত এবং নিরাপদে ব্যবহারকারীর ডিভাইসে অ্যাক্সেস নিশ্চিত করে। এছাড়াও জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর আছে এই হ্যান্ডসেটটিতে।

অবিশ্বাস্য ফিচার এবং প্রিমিয়াম ডিজাইনের সাথে তিনটি চমৎকার কালার অপশন – টাইটেনিয়াম ফগ, এ্যাডমিরাল ব্লু এবং শ্যাডো ব্ল্যাক কালারের হেলিও ৪৬ এর দাম রাখা হয়েছে মাত্র ১৫ হাজার ৯৯৯ টাকা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By