রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ
ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার ইরানের অর্থ ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে, না হলে কেউ ডলারে বিনিয়োগ করবে না: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অস্ট্রিয়ার বিপক্ষেই মর্যাদার ৩ বিশ্বকাপ রেকর্ড ভাঙতে পারেন মেসি

সীমু দা
রবিবার, ২১ জুন, ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%87 %E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0 %E0%A7%A9 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA %E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিনটি গোলই এসেছে তার পা থেকে। সেই পারফরম্যান্সে শুধু শিরোপাধারীদের দারুণ সূচনাই হয়নি, বিশ্বকাপ ইতিহাসের তিনটি বড় রেকর্ড স্পর্শ করার দ্বারপ্রান্তেও পৌঁছে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির সামনে থাকা প্রথম রেকর্ডটি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। এতে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেছেন। অস্ট্রিয়ার বিপক্ষে আর একটি গোল করতে পারলেই ১৭ গোল নিয়ে এককভাবে শীর্ষে উঠে যাবেন মেসি।

দ্বিতীয় রেকর্ডটিও ক্লোসার দখলে থাকা। আলজেরিয়াকে হারানোর মাধ্যমে বিশ্বকাপে মেসির জয়সংখ্যা হয়েছে ১৬, যা ক্লোসার সমান। গ্রুপ পর্বের পরের ম্যাচে আর্জেন্টিনা জিতলে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচজয়ী ফুটবলার হয়ে যাবেন ৩৯ বছর বয়সী এই তারকা।

তৃতীয় রেকর্ডটি আরও বিশেষ। বিশ্বকাপে বক্সের বাইরে থেকে সর্বাধিক গোলের তালিকায় এখন যৌথভাবে শীর্ষে আছেন মেসি ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভেলিনো। আলজেরিয়ার বিপক্ষে দূরপাল্লার দুর্দান্ত শটে গোল করে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে নিজের পঞ্চম গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক। অস্ট্রিয়ার বিপক্ষে আবারও দূরপাল্লার কোনো শট জালে জড়াতে পারলে এককভাবে এই রেকর্ডের মালিক হবেন তিনি।

রিভেলিনো তার পাঁচটি গোল করেছিলেন ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে। চেকোস্লোভাকিয়া, পেরু, উরুগুয়ে, জায়ার ও পূর্ব জার্মানির বিপক্ষে দূরপাল্লার শটে গোল করে তিনি এই কীর্তি গড়েছিলেন, যা কয়েক দশক ধরে অক্ষত ছিল।

অন্যদিকে মেসির দীর্ঘপাল্লার গোলগুলো এসেছে তিনটি ভিন্ন বিশ্বকাপে। ২০১৪ সালে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে, ২০২২ সালে মেক্সিকো ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে গোল করে তিনি রিভেলিনোর পাশে জায়গা করে নিয়েছেন।

তথ্যসূত্র: টিওয়াইসি স্পোর্টস



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By