রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার ইরানের অর্থ ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে, না হলে কেউ ডলারে বিনিয়োগ করবে না: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শেরপুরে কলেজছাত্রী অপহরণের অভিযোগে যুবক কারাগারে

সীমু দা
শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9C%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%85%E0%A6%AA%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87

বগুড়ার শেরপুর উপজেলায় একাদশ শ্রেণির এক কলেজছাত্রীকে জোরপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা সাইদুল ইসলাম (৪৫) বাদী হয়ে কুসুম্বি ইউনিয়নের বনমরিচা এলাকার শমশের আলী শেখের ছেলে আশাদুল শেখ রানা (৩৮), পথিক হাসান (২০) এবং হাসান মিয়ার (৩৬) নামে শেরপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। শনিবার দুপুরে অভিযুক্ত আশাদুল শেখ রানাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শেরপুর পল্লীউন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ওই শিক্ষার্থী গত ১৪ জুন সকাল নয়টায় প্রতিদিনের মতো কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরবর্তীতে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন যে, ওইদিন সকাল সাড়ে নয়টায় গাড়ীদহ ইউনিয়নের দশমাইল গ্রামস্থ পল্লীউন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুলের প্রধান ফটকের সামনে থেকে পূর্বপরিকল্পিতভাবে ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে একটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে অবগত হয়ে আসামিদের নিকট থেকে অপহৃত মেয়েকে ফেরত চাইলে তারা মেয়েকে ফেরত না দিয়ে বিভিন্ন টালবাহানা ও হুমকি প্রদর্শন করতে থাকে। এরপর থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে ওই ছেলে ও মেয়েকে উদ্ধার করে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুদ্দীন বলেন, অপহরণকারী যুবক আশাদুল শেখ রানাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By