মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির!

শিশু ধর্ষণ চেষ্টায় রণক্ষেত্র, পুলিশ ও আসামি গণপিটুনির শিকার

সীমু দা
শনিবার, ২০ জুন, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3 %E0%A6%9A%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B0%E0%A6%A3%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6 %E0%A6%93 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%97%E0%A6%A3%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে অভিযুক্ত আসামির পাশাপাশি এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয় এবং কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুন) রাত ৯ ঘ‌টিকায় কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামে ৮ বছর বয়সী শিশু সুমাইয়াকে, পিতা: কামাল মিয়া, ধর্ষণের চেষ্টা চালায় মানিক মিয়া(৩৫) (পিতা: রমজান মিয়া, নামের এক ব্যক্তি।

অভিযুক্ত মানিক মিয়া পার্শ্ববর্তী টিককইল গ্রামের বাসিন্দা। ঘটনার সময় স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে এবং উত্তম-মধ্যম দেয়।

খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা পুলিশের সামনেই আসামিকে পুনরায় মারপিট শুরু করে। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে জনতার রোষানলে পড়ে। একপর্যায়ে পুলিশ আসামিকে নিয়ে দ্রুত এলাকা ত্যাগের চেষ্টা করলে এসআই আমিনুল ইসলাম উত্তেজিত জনতার মাঝে আটকা পড়েন। বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে আক্রমণ চালায় এবং মারধর করে। পরে স্থানীয় কিছু ব্যক্তির সহযোগিতায় তাকে একটি ঘরে নিরাপদ হেফাজতে রাখা হয়।

এদিকে ঘটনার জেরে উত্তেজিত জনতা কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে অবস্থান নেয় এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছান। তারা দীর্ঘ প্রচেষ্টার পর অবরুদ্ধ এসআই আমিনুল ইসলামকে উদ্ধার করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের হস্তক্ষেপে প্রায় ৩০ মিনিট পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আহত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত মানিক মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By