আগামী ২৭ জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নিতে বাংলাদেশের পাঁচ ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবারের আসরে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের এনওসি পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত তাকে অনুমতি দিয়েছে বিসিবি। সাকিবের পাশাপাশি এনওসি পেয়েছেন তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।
ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে জাফনা কিংসে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। অন্যদিকে গল গ্যালান্টস দলে খেলবেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। কলম্বো ক্যাপস দলে সুযোগ পেয়েছেন পেসার হাসান মাহমুদ।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার নাফীস জানান, এলপিএলে অংশগ্রহণের জন্য পাঁচ ক্রিকেটারকেই এনওসি দেওয়া হয়েছে। তিনি বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে লিটন দাস ও তাসকিন আহমেদ থাকবেন না, কারণ তারা এলপিএলে খেলবেন। একইসঙ্গে মিরাজ, হাসান মাহমুদ ও সাকিব আল হাসানও টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন।
এদিকে ১৭ জুলাই শুরু হওয়া এলপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ আগস্ট। একই সময়ে জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফলে জাতীয় দলের এই সফরে উল্লিখিত পাঁচ ক্রিকেটারের মধ্যে কয়েকজনকে পাওয়া যাবে না।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);