মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

কুমিল্লা মহানগর জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত

সীমু দা
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9F %E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%A8 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে প্রত্যেক দায়িত্বশীলকে আত্মত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।

আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সামনে রেখে সৎ, দক্ষ ও জনমুখী নেতৃত্বের মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ বিনির্মাণে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (১৯ জুন) সকাল ১১টায় নগরীর ইবনে তাইমিয়া কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি সেলিম উদ্দিন বলেন, বর্তমান সময়ে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রত্যেক দায়িত্বশীলকে আত্মশুদ্ধি, আল্লাহভীতি, দায়িত্ববোধ ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ইসলামী মূল্যবোধের আলোকে নিজেদের গড়ে তোলার পাশাপাশি মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে আন্তরিক ভূমিকা রাখতে হবে।

ইউনিট সভাপতিদের দায়িত্বকে আমানত হিসেবে বিবেচনা করে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনের জন্য কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতা ও আদর্শের পরিচয় তুলে ধরতে হবে। দলীয় কর্মসূচির পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে জনসেবাকে ইবাদতের অংশ হিসেবে গ্রহণ করতে হবে।

মতপার্থক্য ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ধৈর্য, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও বিশিষ্ট ইসলামী বক্তা ড. আবুল কালাম আজাদ বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন এবং নায়েবে আমীর এ কে এম এমদাদুল হক মামুন।

সম্মেলনে মহানগরীর বিভিন্ন ইউনিটের সভাপতি ও দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ইসলামী সংগীত পরিবেশন করে ইতিবৃত্ত সাহিত্য সাংস্কৃতিক সংসদ।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By