মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

অধিকার, চর্চা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে সেমিনার ‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

সীমু দা
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:১৪ পূর্বাহ্ন
%E0%A6%85%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9A%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%AD%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8E %E0%A6%95%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E2%80%98%E0%A6%95%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F %E0%A6%B0%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A6%E0%A6%95%E0%A7%87

যেকোন সৃজনশীল কাজের কপিরাইট রেজিস্ট্রেশন করা হলে সেই মেধাসম্পদের উপর প্রণেতার নৈতিক ও আর্থিক অধিকার প্রতিষ্ঠিত হয়। এর ফলে মেধাসম্পদ প্রণেতা হিসেবে আইনগত স্বীকৃতি পাওয়া যায়। উত্তরাধিকার সূত্রেও মালিকানা স্বত্ত্ব নিশ্চিত হয়। সামগ্রিক অর্থে, কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে।

বৃহস্পতিবার (১৮ জুন) কিশোরগঞ্জে অনুষ্ঠিত এক সেমিনারে আলোচকগণ এসব কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশের লোকজ্ঞান ও লোকসংস্কৃতি: অধিকার, চর্চা ও ভবিষ্যৎ করণীয়’ বিষয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ কপিরাইট অফিস সেমিনারটির আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কপিরাইট অফিসের কপিরাইট রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) এস, এম, আরশাদ ইমাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কপিরাইট সহকারী রেজিস্ট্রার (সিনিয়র সহকারী সচিব) মোস্তাক আহমেদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

সেমিনারে ‘বাংলাদেশের লোকজ্ঞান ও লোকসংস্কৃতি: অধিকার, চর্চা ও ভবিষ্যৎ করণীয়’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক কপিরাইট রেজিস্ট্রার ও সাবেক অতিরিক্ত সচিব এবং কপিরাইট বোর্ড সদস্য মো. মনজুরুর রহমান। বাংলাদেশ কপিরাইট অফিসের সহকারী প্রোগ্রামার মো. আব্দুল গাফফারের সঞ্চালনায় সেমিনারে লোকজ ও পালাগানের শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতী ও হাশেম বয়াতি, কিশোরগঞ্জের সিনিয়র তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউছার, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা জাসাস সভাপতি ইফতেখার আহমেদ বাবুল প্রমুখ ছাড়াও বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী ও গীতিকার এবং জেলার বিভিন্ন পর্যায়ের লোকজ শিল্পীগণ অংশ নেন।

সেমিনারে কিশোরগঞ্জ জেলার লোকজ্ঞান ও লোকসংস্কৃতির অধিকার রক্ষা, প্রতিবন্ধকতা ও উত্তরণ বিষয়ে আলোকপাত করা হয়।

বক্তারা বলেন, কোনো দেশের নিজস্ব সম্পদ হলো এই লোকজ সংস্কৃতি। অশ্লীল ও অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ালেই আমাদের লোকজ সংস্কৃতি রক্ষা পাবে’।

এছাড়া সেমিনারে কপিরাইট আইন ২০২৩ কার্যকর ও বহুল প্রচারের জন্য গুরুত্বারোপ করা হয়।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By