রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ময়মনসিংহে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু, উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সীমু দা
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:১১ পূর্বাহ্ন
%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B9%E0%A7%87 %E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%80 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AB%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা-২০২৬। বৃহস্পতিবার জেলার খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। এ সময় তিনি দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহের উপপরিচালক মোঃ এনামুল হক। তিনি বলেন, দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি, পুষ্টির চাহিদা পূরণ এবং কৃষকদের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী করতে জাতীয় ফলমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মেলায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কৃষি উদ্যোক্তা ও ফলচাষিরা তাদের উৎপাদিত বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফলের প্রদর্শনী স্টল স্থাপন করেছেন। দর্শনার্থীরা এসব স্টল ঘুরে ফলের জাত, উৎপাদন প্রযুক্তি ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে ধারণা নিতে পারবেন।

আগামী ২০ জুন পর্যন্ত চলমান এ মেলায় ফলভিত্তিক প্রদর্শনী, কৃষি প্রযুক্তি বিষয়ক তথ্য বিনিময়, কৃষকদের উদ্বুদ্ধকরণ কার্যক্রমসহ নানা আয়োজন অনুষ্ঠিত হবে। মেলায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By