মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সীমান্তে পুশইন ইস্যুতে যে বার্তা দিলো জাতিসংঘ

সীমু দা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৮:২৪ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B6%E0%A6%87%E0%A6%A8 %E0%A6%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%82%E0%A6%98

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশ ও ভারতের সীমান্ত পরিস্থিতি এবং ‘পুশ-ইন’ ইস্যু দুই দেশের পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

বুধবার (১৭ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সেখানে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ-ভারত সীমান্তে বর্তমানে শত শত নারী ও শিশু চরম ঝুঁকিতে রয়েছে। অনেক শিশু ক্ষুধায় কষ্ট পাচ্ছে এবং নারীরা খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় রাত কাটাচ্ছেন—এ পরিস্থিতিকে জাতিসংঘ মহাসচিব কীভাবে দেখছেন।

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমি মনে করি, এই বিষয়টি দুই দেশের দ্বিপক্ষীয় সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত। তবে যেকোনো আলোচনার ক্ষেত্রেই সীমান্তে আটকে পড়া মানুষের মৌলিক মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ সম্মান বজায় রাখতে হবে।’

প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিত্ব এবং রোহিঙ্গা সংকট নিয়েও প্রশ্ন ওঠে।

সেখানে উল্লেখ করা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগে অন্তর্বর্তী সরকারের সময়ে রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কয়েক মাসের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও অতীতে দীর্ঘদিন শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) হিসেবে কাজ করেছেন।

এই প্রেক্ষাপটে প্রশ্ন করা হয়, জাতিসংঘের শীর্ষ পর্যায়ে তাদের এই অভিজ্ঞতা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে কোনো ভূমিকা রাখবে কি না।

জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব মূলত পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ। তিনি জানান, জাতিসংঘ মহাসচিব এবং সাধারণ পরিষদের সভাপতির মধ্যে যোগাযোগ মূলত সাধারণ পরিষদ-সংক্রান্ত বিষয়গুলো ঘিরেই হবে। তবে রোহিঙ্গা সংকটের সমাধান ও মানবিক সহায়তা কার্যক্রম জাতিসংঘের নিয়মিত কর্মসূচির আওতায় অব্যাহত থাকবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By