মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

শেরপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি জিএম সিরাজ

সীমু দা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:৪০ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%A8 %E0%A6%93 %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%AE

বগুড়ার শেরপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন প্রান্তে আয়োজিত উৎসবমুখর অনুষ্ঠানে অংশ নেন তিনি। এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষকতার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে এমপি সিরাজ বৃহস্পতিবার দিনের কর্মসূচির শুরুতে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ শেরপুর পৌর এলাকার টাউন কলোনিতে অবস্থিত ‘শেরপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়’ পরিদর্শনে যান।

সেখানে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন কোমলমতি শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং তাদের মাঝে স্কুল ড্রেস, শিক্ষা সহায়ক ব্যাগ, বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণ করেন। একাডেমিক ভবন উদ্বোধন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি টাউন কলোনি এ জে উচ্চবিদ্যালয়ে যান এবং সেখানে নবনির্মিত অত্যাধুনিক একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তিনি শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই দিনে তিনি শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসার বৃক্ষরোপন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বাজেটে শিক্ষা খাত নিয়ে বিশেষ বক্তব্য শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে এবং আগামী পাঁচ বছরে তা ধাপে ধাপে ৫ শতাংশে উন্নীত করার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে তিনি আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থার গুণগত পরিবর্তনে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য বিভিন্ন আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগের সফল বাস্তবায়নে শিক্ষকদের আন্তরিকতা ও পেশাদার দায়িত্ববোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় তিনি দল-মতের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কল্যাণে কাজ করার জন্য শিক্ষক সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান হারেজ, বগুড়া জেলা বিএনপির সাকে উপদেষ্টা ও সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিসিবির পরিচালক ও বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানি, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এই ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ফলে শেরপুর উপজেলার সামগ্রিক শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ, আধুনিক ও যুগোপযোগী হবে বলে অনুষ্ঠানে উপস্থিত সুধীজন ও এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By