বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় সেই ওসি প্রত্যাহার লাইভ চলাকালীন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু বরিশালের অলিম্পিক সিমেন্ট বন্ধ ঘোষণা, দিশেহারা তিন শত শ্রমিক! কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা ইরানে নতুন সামরিক অভিযান শেষ, দাবি মার্কিন বাহিনীর বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

সীমু দা
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%87 %E0%A7%A7%E0%A7%A7 %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A7%AE%E0%A7%A6 %E0%A6%95%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%AC%E0%A7%87%E0%A6%97%E0%A7%87 %E0%A6%9D%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B6%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE

দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার দুপুরের মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কয়েকটি এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদরা সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার সময় নৌযান, জেলে ও নদীপথে চলাচলকারী ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার প্রভাবে স্বাভাবিক জনজীবনেও সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By