মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

আদ্-দ্বীনের অন্য শাখার কার্যক্রম চলতে পারবে: স্বাস্থ্যমন্ত্রী

সীমু দা
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE %E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

আদ্-দ্বীন হাসপাতালের শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকেই দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বদ্ধ কক্ষে অক্সিজেনের অভাবে শিশুদের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদেরও অবহেলা ছিল।

মঙ্গলবার (১৬ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতালের ছয় শিশুর মৃত্যুর ঘটনায় দায় এড়ানোর সুযোগ নেই। এ ঘটনার শাস্তি হিসেবে সংশ্লিষ্ট হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করলে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যেতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সরকার ডাক্তার ও নার্সদের সহযোগিতায় হামের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। তবে স্বাস্থ্যসেবা খাতে রোগীদের কাঙ্ক্ষিত মানের সেবা নিশ্চিত না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

এ সময় তিনি চিকিৎসকদের পেশাগত দায়িত্ব ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের আহ্বান জানান।

আদ্-দ্বীন হাসপাতালের অন্যান্য শাখা সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি শাখার লাইসেন্স বাতিল হলেও আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখাগুলো বৈধভাবে পরিচালিত হলে সেগুলোর কার্যক্রম চলতে পারবে।

এর আগে শিশু মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By