মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

টিকটক নিয়ে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

সীমু দা
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২:৪২ অপরাহ্ন
%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%9F%E0%A6%95 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%95%E0%A6%B2%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহারকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম সুমনা ফেরদৌসী। আটক যুবকের নাম লিমন মল্লিক (২৭)।

আটক লিমন মল্লিক লোহাগড়া উপজেলার চর দিঘলিয়া গ্রামের ইদ্রিস মল্লিকের ছেলে। নিহত সুমনা ফেরদৌসী তার দ্বিতীয় স্ত্রী। সুমনার বাবার বাড়ি নারায়ণগঞ্জে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমন তার স্ত্রী সুমনাকে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার (১৫ জুন) রাতে উপজেলার চর দিঘলিয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে লিমনকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিমন মল্লিক ও সুমনা ফেরদৌসী ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করার সময় তাদের পরিচয় হয়। পরে ২০২১ সালে তাদের বিয়ে হয়। এটি ছিলো লিমনের দ্বিতীয় এবং সুমনা ফেরদৌসীর চতুর্থ বিয়ে। বিয়ের পর লিমন সুমনাকে নিয়ে নিজ গ্রামের বাড়িতে চলে আসেন। তবে প্রথম স্ত্রী ও সন্তান থাকা সত্তে¡ও দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে আনাকে কেন্দ্র করে পরিবারে বিরোধ সৃষ্টি হলে লিমনের প্রথম স্ত্রী সন্তানকে নিয়ে রংপুরে চলে যান। এরপর লিমন চায়ের দোকান চালানোর পাশাপাশি কাঠ কাটা শ্রমিক হিসেবে কাজ করে সংসার চালাতেন।

পুলিশ জানায়, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক লিমন মল্লিক জানায়। লিমনের অনুপস্থিতিতে স্ত্রী সুমনা টিকটকে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করার পাশাপাশি অপরিচিত পুরুষদের সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও আদান-প্রদান করতেন। বিষয়টি নিয়ে তাদের পারিবারিক কলহ লেগেই থাকতো। তবে সুমনা এ ধরনের কর্মকাÐ ভবিষ্যতে করবে না বলে স্বামী লিমনের কাছে ওয়াদা করেন। সোমবার (১৫ জুন) সকালে টিকটক ব্যবহার ও অনলাইনে যোগাযোগ নিয়ে আবারও তাদের মধ্যে বাগ্বিতÐা শুরু হয়। এক পর্যায়ে স্বামী লিমনের আঘাতে সুমনা আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে সুমনাকে তার স্বামী শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন।”

পুলিশ আরও জানায়, “এরপর সকাল ১০টার দিকে লিমন স্বাভাবিক নিয়মে কাজে চলে যান। বিকেলে বাড়ি ফিরে তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি আত্মহত্যা নয়, বরং হত্যাকাÐ। সন্দেহের ভিত্তিতে সোমবার রাতে লিমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। এরপর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে।”

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “আটক লিমন মল্লিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী সুমনাকে হত্যার দায় স্বীকার করেছেন। হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর উদ্দেশ্যে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By