মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ
সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় সেই ওসি প্রত্যাহার লাইভ চলাকালীন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু বরিশালের অলিম্পিক সিমেন্ট বন্ধ ঘোষণা, দিশেহারা তিন শত শ্রমিক! কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা ইরানে নতুন সামরিক অভিযান শেষ, দাবি মার্কিন বাহিনীর বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান

আর্জেন্টিনা প্রেমে বাড়ি রাঙালেন মেসি ভক্ত

সীমু দা
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২:৪০ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%99%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%AD%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4

ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্ট এলেই বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের উন্মাদনা চোখে পড়ে। তবে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশে এবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়পুরহাটের যুবক মেহেদী হাসান। নিজের পুরো বাড়ি ও সীমানা প্রাচীর রাঙিয়েছেন প্রিয় দল আর্জেন্টিনার পতাকার রঙে। শুধু তাই নয়, দেওয়ালে শোভা পাচ্ছে প্রিয় তারকা লিওনেল মেসির ছবিও।

মেহেদী হাসান জয়পুরহাট সদর উপজেলার আউশগাড়া ইনারপাড়ার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি প্রচণ্ড ঝোঁক মেহেদীর। ২০০৬ সালের বিশ্বকাপ থেকে তিনি বাড়িতে আর্জেন্টিনার পতাকা ওড়ানো শুরু করেন। তবে এবার প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেছেন তিনি। ইট-সিমেন্টের তৈরি নিজের পুরো বাড়িটিকেই রূপ দিয়েছেন আর্জেন্টিনার পতাকায়।

সরেজমিনে আউশগাড়া গ্রামে গিয়ে দেখা যায়, দূর থেকেই নজর কাড়ছে মেহেদীর এই ‘আর্জেন্টিনা বাড়ি’। তবে দেশের প্রতি ভালোবাসা ঠিক রেখে বাড়ির প্রবেশপথের বাম পাশে এঁকেছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। আর বাকি চারপাশের দেওয়ালে আকাশী-সাদা রঙের আবহে ফুটে উঠেছে আর্জেন্টিনার পতাকা। একপাশের দেওয়ালে শোভা পাচ্ছে ফুটবল জাদুকর লিওনেল মেসির বিশালাকার ছবি এবং আর্জেন্টিনার প্রতীক ‘মে মাসের সূর্য’।

মেসি ভক্ত মেহেদী হাসান বলেন, “ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের প্রতি আমার প্রবল ভালোবাসা, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ভালোবাসা থেকেই প্রিয় দলের পতাকার রঙে বাড়িটি সাজিয়েছি। প্রিয় দলের ম্যাচ উপলক্ষে আমরা কেক কাটা, র‍্যালি এবং খেলা দেখার সময় খাবারের বিশেষ আয়োজন করে থাকি। গ্রামের অনেক সমর্থককে নিজের খরচে জার্সি উপহার দিয়েছি, আরও দেব।” মেহেদীর এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি স্থানীয় ফুটবলপ্রেমীরাও।

একই গ্রামের বাসিন্দা ফয়সাল ও আনিসুর বলেন, “মেহেদী আর্জেন্টিনাকে মনে-প্রাণে ভালোবাসেন। তিনি নিজের বাড়িটি তো সাজিয়েছেনই, পাশাপাশি আমাদের অনেককে জার্সিও দিয়েছেন। আমরা সবাই মিলে একসাথে খেলা দেখি এবং উৎসব করি। আমাদের বিশ্বাস, প্রিয় দল এবারও আমাদের ট্রফি উপহার দেবে।”

মেহেদী হাসানের এই ‘আর্জেন্টিনা বাড়ি’ দেখতে এখন প্রতিদিন আশপাশের গ্রামের ফুটবলপ্রেমী ও উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন। খেলার প্রতি এমন ভালোবাসা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By