যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়নে এক আলোচনা অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভাইরাল হওয়া ছবিতে তাকে গাড়ির ভেতর থেকে ‘মিডল ফিঙ্গার’ বা মধ্যমা প্রদর্শন করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদের প্রতীকী প্রকাশ হিসেবে উল্লেখ করলেও, বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রোববার (১৪ জুন) সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে ‘ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান এবং বিপ্লব-পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক এক প্যানেল আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেন হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
জানা গেছে, আলোচনা শেষে অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় যুক্তরাজ্য আওয়ামী লীগ সমর্থকদের একটি দলের মুখোমুখি হন হাসনাত আবদুল্লাহ। এ সময় তারা তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে গাড়িতে থাকা অবস্থায় হাসনাত আবদুল্লাহ মধ্যমা প্রদর্শন করেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়।
ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। একপক্ষ এটিকে রাজনৈতিক প্রতিবাদের ভাষা হিসেবে সমর্থন জানালেও, অন্যপক্ষ একজন সংসদ সদস্য ও আন্তর্জাতিক পরিসরে দেশের প্রতিনিধির কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত কি না- তা নিয়ে প্রশ্ন তুলেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশও বিষয়টি নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন। তাদের মতে, জনসম্মুখে জনপ্রতিনিধিদের আচরণ সবসময়ই জনআলোচনার বিষয় হয়ে ওঠে এবং এমন ঘটনা রাজনৈতিক শিষ্টাচার নিয়ে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভাইরাল হওয়া ছবি বা ঘটনাটি সম্পর্কে হাসনাত আবদুল্লাহ কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);