মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

`অতিরিক্ত ছুটি’ নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ

সীমু দা
সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:২৫ অপরাহ্ন
%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%9B%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%95%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AF%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%A6 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97

চলতি মাসে পবিত্র আশুরা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা ছুটি পেলেও এবার কোনো বাড়তি ছুটি মিলছে না, কারণ আশুরা সাপ্তাহিক ছুটির দিনের মধ্যেই পড়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালের আশুরার সম্ভাব্য ছুটি নির্ধারিত হয়েছে ২৬ জুন (শুক্রবার)। ওই দিন নির্বাহী আদেশে সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে মহররম মাস শুরুর চাঁদ দেখা নির্ভর করে তারিখে পরিবর্তন আসতে পারে। জিলহজ মাস ২৯ দিনে শেষ হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৬ জুন এবং সে অনুযায়ী আশুরা পড়বে ২৬ জুন (শুক্রবার)। আর জিলহজ ৩০ দিন পূর্ণ হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৭ জুন (শনিবার), ফলে আশুরা হবে ২৭ জুন (শনিবার)।

যেহেতু শুক্রবার ও শনিবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি, তাই এবার আশুরার কারণে আলাদা কোনো অতিরিক্ত ছুটি পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা।

এদিকে ১৪৪৮ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে আগামী মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত ফোন নম্বর বা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

মহররম আরবি হিজরি সনের প্রথম মাস। মাসটির ১০ তারিখের দিনকে আশুরা বলা হয়। মহররম মাসকে হাদিসে আল্লাহর মাস বলে সম্মানিত করা হয়েছে। এ মাসের ১০ তারিখ ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By