মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষায় ফি আদায়ের সিদ্ধান্ত

সীমু দা
রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%87%E0%A6%9A%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%96 %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা পরিচালনার ব্যয় নির্বাহে এখন থেকে নির্ধারিত হারে ফি আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিদ্যালয়গুলোতে পরীক্ষার খরচ মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

সচিব জানান, বর্তমানে প্রধান শিক্ষকরা স্লিপ বরাদ্দের মাধ্যমে কিছু অর্থ পেলেও তা দিয়ে অনেক সময় পরীক্ষা আয়োজন করা কঠিন হয়ে পড়ে। ফলে অনেক ক্ষেত্রে শিক্ষকদের ব্যক্তিগত অর্থ খরচ করতে হয়। এ পরিস্থিতি এড়াতেই শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত সীমার মধ্যে ফি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও জানান, নতুন নির্দেশনা অনুযায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ৫০ টাকা, চতুর্থ শ্রেণির জন্য ৪০ টাকা এবং তৃতীয় শ্রেণির জন্য ৩০ টাকা পরীক্ষা ফি নির্ধারণ করা হয়েছে।

মো. সাখাওয়াত হোসেন বলেন, স্লিপ বরাদ্দ ইতোমধ্যে বাড়ানো হয়েছে এবং আগামী অর্থবছরে বিদ্যালয়গুলো আরও বেশি অর্থ পাবে বলে আশা করা হচ্ছে। পরীক্ষা ফি নিয়ে সমালোচনা আসতে পারে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে তিনি বিষয়টি ব্যাখ্যা করবেন। তার ভাষায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এর চেয়েও বেশি ফি নেওয়ার নজির রয়েছে, আর শিক্ষকদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে বাস্তবসম্মতভাবে পরীক্ষা পরিচালনাই মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (পরিকল্পনা) ছাইফুল ইসলাম, গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের হলদে পাখি কমিশনার বেলা রাণী সরকার, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা ও আঞ্চলিক কমিশনাররা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By