জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির (১৪) এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গত ৪ জুন উপজেলার আওনা ইউনিয়নের কোমারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গত শুক্রবার ধর্ষিতার পিতা বাবলু বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৪/১০৩ (০৫-০৬-২০২৬ইং)। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাকান্দি এলাকায় জামালপুর র্যাব-১৪ অভিযান চালিয়ে আওনা ইউনিয়নের কোমারপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে, দুই সন্তানের জনক ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করে। শুক্রবার সরিষাবাড়ী থানা পুলিশ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করা হয়েছে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);