বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ
ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা ইরানে নতুন সামরিক অভিযান শেষ, দাবি মার্কিন বাহিনীর বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান

শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতায় যুবদের

সীমু দা
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%B6%E0%A7%83%E0%A6%99%E0%A7%8D%E0%A6%96%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%B8%E0%A6%9A%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0

শান্তি-শৃঙ্খলা উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবসমাজের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় নেত্রকোনা যুব ভবনে যুব উন্নয়ন অধিদপ্তর, নেত্রকোনা এবং সদর উপজেলা কার্যালয়ের উদ্যোগে “শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. লিয়াকত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক একেএম মফিজুল ইসলাম এবং নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি এম. কিবরিয়া চৌধুরী হেলিম। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন যুব উদ্যোক্তা তাসলিমা আক্তার রিমিন এবং যুব সংগঠক দিলওয়ার খান।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে শক্তিশালী ও সম্ভাবনাময় অংশ। দেশের উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাদক, সন্ত্রাস, গুজব, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বক্তারা আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, নারী ও শিশু অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতা তৈরিতে তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে সচেতনতার বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া সম্ভব। অনুষ্ঠানে বক্তারা একটি শান্তিপূর্ণ, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By