বরগুনার তালতলীর ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া গ্রামের বাধঘাট এলাকা থেকে ৩শত ৩পিস ইয়াবা সহ মন্টু খাঁ নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার (১০ জুন ) সন্ধ্যা ৭টা ৩০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা এর নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসেইন এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিকাশ কর্মকার এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল তালতলী ২নং ছোটবগীর ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের ঠংপাড়া গ্রামের বাধঘাট এলাকায় বিশেষ অভিযান চালায়।
এ সময় সন্দেহভাজন হিসেবে উক্ত এলাকার বাসিন্দা চাঁন মিয়া খাঁনের ছেলে মো. মন্টু খাঁন (৩৬) এর দেহ তল্লাশি করে ৩শত ৩পিস ইয়াবা উদ্ধার করে তাকে আটক করা হয়।
পুলিশ জানায় জব্দকৃত আলামত: ৩০৩পিছ অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) যার বাজার মূল্য ৯০হাজার ৯০০ টাকা।
ডিবির এসআই বিকাশ কর্মকার বলেন,গ্রেফতারকৃত আসামীকে জব্দকৃত আলামত সহ তালতলী থানায় হস্তান্তর ও তার বিরুদ্ধে বরগুনার তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);