বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ
ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা ইরানে নতুন সামরিক অভিযান শেষ, দাবি মার্কিন বাহিনীর বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সিএনজি চালক নিহত

সীমু দা
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9B%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%98%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%BF %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4

কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং সদস্যরা মোঃ হৃদয় (২৪) নামে এক সিএনজি চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে। নিহত হৃদয় ওই ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত হেদায়েত উল্যার ছেলে। রাত ১১টায় মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন।

হৃদয়ের বন্ধু রাকিব জানান, রাত সাড়ে আটটার সময় ধোড়করা বাজারের পূর্ব পাশে স্থানীয় ঘোষতল গ্রামের প্রান্ত ও শাকতলা আসিফ নামে দুই কিশোর রাস্তার মাঝে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময়ে কথা কাটাকাটি হয়। তাৎক্ষণিক ওইখানে বিষয়টি শেষ হলেও কিছুক্ষণ পর ঘোষতল গ্রামের কিশোর গ্যাং লিডার রাজিবের নেতৃত্বে প্রান্ত, রিফাত ও ফানসির নেতৃত্বে বেশ কয়েকজন কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে বাজারে অবস্থান করে। কিছুক্ষণ পর ওয়াসিমের গ্যারেজে শাকতলার সিএনজি চালক হৃদয় সিএনজি রাখার জন্য প্রবেশ করলে কিশোর গ্যাং লিডার রাজিব সিএনজি চালক হৃদয়কে এলোপাতাড়ি বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহত হৃদয়ের ভাই ফারুক হোসেন বলেন, “আমার ভাই সিএনজি চালক। আজ তার ইনকাম কম হয়েছে বলে সন্ধ্যায় আমার কাছ থেকে চা খাওয়ার জন্য টাকা নিয়ে যায়। লোকজনের মাধ্যমে আমি জানতে পারি তাকে কিশোর গ্যাং সদস্যরা ছুরি মেরে হত্যা করেছে।”

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আকিব মাহমুদ মাহি জানান, “হৃদয়কে কিছু লোক রাত সাড়ে নয়টায় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। আমরা তার বুকের ডানপাশে একাধিক গভীর আঘাতের চিহ্ন দেখতে পাই। ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।”

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন জানান, “খবর পেয়ে আমরা অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযানে নেমে পড়েছি। তবে ঠিক কী কারণে হৃদয়কে হত্যা করা হয়েছে তা জানারও চেষ্টা করছি।”



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By