মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

নাটোরে জলবায়ুর ভারসাম্য রক্ষায় গাছের চারা উপহার পেল শিক্ষার্থীরা

সীমু দা
বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলা, তীব্র তাপদাহ থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নাটোরে তিন মাসব্যাপী ১০ হাজার বৃক্ষরোপণ ও জলবায়ু সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে। এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ধারাবাহিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এরই অংশ হিসেবে বুধবার (১০ জুন) বিকালে নাটোর শহরের বড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ, জলবায়ুর ভারসাম্য রক্ষায় গাছের চারা উপহার দেওয়া হয়েছে। চারা বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সচেতনতা বিষয়ক একটি সভাও অনুষ্ঠিত হয়। এছাড়া কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ এবং সাধারণ পথচারীদের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের জেলা যুব প্রধান আহনাফ আমিন মারুফ ও শহর শাখার যুব প্রধান নাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-এর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) এবং এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে শেখ রিফাদ মাহমুদ বলেন, পরিবেশের চিরচেনা রূপ ফিরিয়ে আনতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ু সচেতন করে তুলতেই আমাদের এই সবুজ উদ্যোগ। শিক্ষার্থীদের হাত ধরেই আমরা একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে চাই।

কর্মসূচি সম্পর্কে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যুব প্রধান রাহীক খান চৌধুরী জানান, তিন মাসব্যাপী এই কর্মসূচির আওতায় পুরো নাটোর জেলায় ১০ হাজার বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেলা উপ-যুব প্রধান ওয়াসিফ ফেরদৌস, শহর উপ-যুব প্রধান ফারহান আরিয়ান, ফাহিম রেদোয়ান এবং ফাউন্ডেশনের সদস্য মাফিউর রহমান রুপসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে এ ধরনের সবুজ উদ্যোগ নাটোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান থাকবে বলে জানান আয়োজকরা।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By