বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি 

দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে সাগরে মাছ শিকারে যাচ্ছেন জেলেরা

সীমু দা
বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98 %E0%A7%AB%E0%A7%AE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%87%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE %E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%86%E0%A6%9C %E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%97%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9B

দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আগামীকাল ১১ জুন ২০২৬ আজ মধ্যরাত থেকে আবারও সাগরে মাছ শিকারে যাচ্ছেন বরগুনার উপকূলের জেলেরা। মা ইলিশ ও সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় গত ১৫ এপ্রিল ২০২৬ থেকে সাগরে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি ছিল। অবরোধের এই দীর্ঘ সময়ে জাল বোনা আর ট্রলার মেরামতের কাজ শেষ করে এখন সাগরে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন মৎস্যজীবীরা। তবে সরকারি বরাদ্দের চাল অপ্রতুল হওয়া এবং নদীগুলোতে অবৈধ জালের অবাধ ব্যবহার নিয়ে ক্ষোভ রয়েছে তাদের মনে। মৎস্য বিভাগ আশা করছে, অভিযান সফল হওয়ায় এবার সাগরে মিলবে কাঙ্ক্ষিত ইলিশ।

দীর্ঘ দিনের নীরবতা ভেঙে আবারও উৎসব মুখর হতে চলেছে উপকূলের জেলেপাড়াগুলো। বুকভরা আশা আর নতুন স্বপ্ন নিয়ে সমুদ্রে যাত্রার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নিষেধাজ্ঞার এই দিনগুলোতে সাগরে যাওয়া বন্ধ থাকলেও হাত গুটিয়ে বসে ছিলেন না জেলেরা। জাল মেরামত, ট্রলার রং করা আর ইঞ্জিন জোড়াতালির কাজ সেরেছেন এই সময়ে। তবে পেটের তাগিদ আর ঋণের বোঝা যাদের নিত্যসঙ্গী, তাদের আনন্দ অনেকটাই ম্লান। সরকারিভাবে যে চাল বরাদ্দ দেয়া হয়েছে, তা চাহিদার তুলনায় খুবই সামান্য বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।শুধু সাধারণ জেলেই নন, লোকসানের বৃত্তে বন্দি ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরাও। বৈরী আবহাওয়া আর পরপর নিষেধাজ্ঞার কারণে চলতি মৌসুমে এখনো আসল পুঁজিই তুলতে পারেননি তারা। তবে এবার কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলবে, এমনটাই প্রত্যাশা সবার।

এদিকে সমুদ্রগামী ছেলেরা সরকারি নিষেধাজ্ঞা মেনে মাছ শিকারে না গেলেও নদীগুলোতে অবৈধ জাল দিয়ে সব ধরনের ছোট মাছ মেরে ফেলায় তৈরি হয়েছে চরম ক্ষোভ।

মৎস্য বিভাগ বলছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বরগুনায় এবারের অভিযান সফল হয়েছে। আর এর সুফল হিসেবে ইলিশের উৎপাদন গতবারের চেয়ে অনেক বাড়বে।

প্রাকৃতিক দুর্যোগ, ঋণের বোঝা আর বরাদ্দের স্বল্পতা-সব কষ্ট ভুলে জেলেরা এখন প্রহর গুনছেন ১১ জুন। সব বাঁধা পেরিয়ে সাগরে এবার ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এবং উপকূলের অর্থনীতিতে আবারও সুদিন ফিরবে, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের লাখো মৎস্যজীবীর।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By