শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত 

সীমু দা
বুধবার, ১০ জুন, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4

পাকিস্তান সেনাবাহিনীর একটি এমআই-১৭ (Mi-17) হেলিকপ্টার বুধবার মুজাফফরাবাদের কাছে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে উড্ডয়নের সময় পাকিস্তান আর্মি এভিয়েশনের হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে হেলিকপ্টারে থাকা কোনো আরোহী জীবিত ছিলেন না।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডটি কারিগরি ত্রুটির প্রকৃত কারণ অনুসন্ধান করবে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আসিম মুনির। আইএসপিআর জানায়, সেনাবাহিনীর সব সদস্য নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন আসিফ আলী জারদারি এবং শেহবাজ শরিফ। তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, রাশিয়ায় তৈরি এমআই-১৭ হেলিকপ্টার দীর্ঘদিন ধরে পাকিস্তান সেনাবাহিনীর পরিবহন ও বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে দিয়ামের অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসদস্য নিহত হন। এছাড়া ২০২২ সালেও বেলুচিস্তানে দুটি পৃথক হেলিকপ্টার দুর্ঘটনায় বেশ কয়েকজন সেনা কর্মকর্তা প্রাণ হারান।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By