মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

সীমু দা
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:৪০ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A7%80%E0%A6%98%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9D%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দীঘিনালা জোন।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় জারুলছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ শিক্ষা সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসব শিক্ষা সামগ্রী শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি ও বিদ্যালয়মুখী হতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

দীঘিনালা জোন সূত্রে জানা যায়, ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি’র দিকনির্দেশনায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ ত্রিপুরা বলেন, ‘দুর্গম পাহাড়ি অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা, ক্রীড়া সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমরা চাই- সেনাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকুক।’

দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল আমিন, এসইউপি, পিএসসি বলেন, ‘পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে, সে লক্ষ্যেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। দুর্গম এলাকার অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে পিছিয়ে পড়ে—আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে, এবং ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By