বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি  যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে সুবিশাল সামরিক কমপ্লেক্স চীনের দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস

নোয়াখালীতে বিভিন্ন রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সীমু দা
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%80 %E0%A6%85%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8E%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD

নোয়াখালী জেলায় মাদক, কিশোর গ্যাং, গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশে বক্তারা মাদক, সন্ত্রাস,নিষিদ্ধ সংগঠন, গুপ্ত, কিশোর অপরাধ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মঙ্গলবার বিকালে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠান শেষ হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সভাপতিত্বে সদস্য সচিব হারুনুর রশীদ আজাদের সঞ্চলনায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি,সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান,পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট শাহাদাত হোসেন,জেলা বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিন ও পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম কিরনসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো জানান, নিষিদ্ধ সংগঠনের তাদের কিশোর গ্যাং সংস্কৃতি দেশের বিভিন্ন অঞ্চলের মতো নোয়াখালীতেও উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, পারিবারিক অবহেলা এবং নৈতিক শিক্ষার অভাবের কারণে নিষিদ্ধ সংগঠন আওয়ামীগ,যুবলীগ,ছাত্রলীগ তাদের ব্যানারের আড়ালে কিশোর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এসব গ্যাংয়ের সদস্যরা চাঁদাবাজি, মারামারি, ছিনতাই, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপরাধে জড়িত হয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। গুপ্ত ও নিষিদ্ধ সংগঠন বিভিন্ন সময় রাষ্ট্রবিরোধী অপতৎপরতা চালিয়ে দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করছে। তারা সামাজিক বিভেদ সৃষ্টি, গুজব ছড়ানো এবং উগ্রবাদী চিন্তাধারা বিস্তারের মাধ্যমে তরুণদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেন তিনি। এসব সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাংবিধানিক মূল্যবোধের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র দেশের জনগণ কখনো মেনে নেবে না। যারা রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।তিনি আরোও বলেন, একটি নিরাপদ ও উন্নত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়।সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং উগ্রবাদবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে হবে। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা এবং মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানান তিনি।

পরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদক, সন্ত্রাস,নিষিদ্ধ সংগঠন,গুপ্ত ও কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে সমাবেশ থেকে সমাজে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By