বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি  যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে সুবিশাল সামরিক কমপ্লেক্স চীনের দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ 

সীমু দা
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%90%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে দীর্ঘ ২১ বছর পর জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি আইনে ৮৬ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।

এর আগে ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জয় পেয়েছিল বাংলাদেশ। দেশের মাটিতে এই প্রথমবারের মতো অসিদের বিপক্ষে জয় পেল স্বাগতিকরা।

মঙ্গলবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৮ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত, যিনি ৭০ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৮৪ রানের দারুণ ইনিংস খেলেন।

এছাড়া নাজমুল হোসেন শান্ত ৬৭ রান এবং তানজিদ হাসান তামিম ৫৪ রান করেন। তাদের ব্যাটিং দৃঢ়তায় বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। তাসকিন আহমেদ প্রথম আঘাত হানেন, ইনিংসের প্রথম বলেই আউট হন ম্যাথিউ শর্ট। এরপর মোস্তাফিজুর রহমান এলবিডব্লিউ করেন মার্নাস লাবুশেনকে।

অধিনায়ক জশ ইংলিস, কুপার কনোলি ও অ্যালেক্স ক্যারির কিছু প্রতিরোধ সত্ত্বেও ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। কনোলি ৩৫ এবং ক্যারি ৪৭ রান করেন।

এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে ডাকওয়ার্থ–লুইস (DLS) পদ্ধতিতে বাংলাদেশকে ৮৬ রানে জয়ী ঘোষণা করা হয়।

এই জয়ের মাধ্যমে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আত্মবিশ্বাসী অবস্থানে পৌঁছে গেছে বাংলাদেশ দল।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By